কাল টিআইসিতে ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) আগামীকাল শুক্রবার দুই দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের সহযোগিতায় চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে টিআইসির দুটি মিলনায়তনে এ উৎসবে ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শুক্রবার সকাল সাড়ে দশটায় এ উৎসবের উদ্বোধন করবেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। টিআইসির ল্যাবরেটরি থিয়েটার ও লেকচার থিয়েটার মিলনায়তনে হবে চলচ্চিত্র প্রদর্শনী। ১৫ জানুয়ারি শুক্রবার ৩ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের হান্ড্রেড ইয়ারস অব বলিউড ইনটু হান্ড্রেড সেকেন্ড চলচিত্রের মাধ্যমে শুরু হবে প্রদর্শনী। এরপর দেখানো হবে বজরঙ্গি ভাইজান, বোম্বে ভেলভেট, খেলে হাম জি জান সে, খাদ ও কাঁটাতার। উৎসবের দ্বিতীয় দিন ১৬ জানুয়ারি শনিবার দেখানো হবে বাহুবিল: দ্য বিগিনিং, পিকে, পিকু, অহল্যা, বেলা শেষে, ফনড্রি, নির্বাক ও হাউসফুল। বিজ্ঞপ্তি