কাল টিআইসিতে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী কাল বুধবার সন্ধ্যা সাতটায় টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মিলনায়তনে আয়োজিত হচ্ছে সংগীতানুষ্ঠান ‘ইউরোপে রবীন্দ্রনাথ: অরূপ তোমার বাণী’। রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক দফায় ইউরোপ ভ্রমণকালে নানা দেশে অবস্থান করে যেসব গান লিখেছেন তা থেকে নির্বাচিত ২০টি গানের সমন্বয়ে এ অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন লন্ডনপ্রবাসী সংস্কৃতিকর্মী উদয়শঙ্কর দাশ। চট্টগ্রামে শিল্পী শীলা মোমেনের তত্ত্বাবধানে সংগীতায়োজন করেছে রক্তকরবী। অনুষ্ঠানটি আগ্রহী শ্রোতাদের জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।