কাল টিআইসিতে 'খড়িমাটি'র আয়োজনে গল্পপাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম(টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে গল্পপাঠ ও গল্প নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘গল্পে তুলি ফুল’। সাম্প্রতিক ছোটগল্প নিয়ে এই বিশেষ আসরের আয়োজন করেছে ছোট পত্রিকা খড়িমাটি। আসরে সাম্প্রতিক ছোটগল্পের প্রবণতা নিয়ে আলোচনার পাশাপাশি থাকবে নির্বাচিত গল্প থেকে পাঠ। বিজ্ঞপ্তি।