কাল ত্রিতরঙ্গের কৃষ্ণ পঞ্চমীর চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে নিশাত হাসিনা শিরিনের কবিতা নিয়ে ‘কৃষ্ণ পঞ্চমীর চাঁদ’ শিরোনামে আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহাবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক উদিতি দাশ, লেখক ফেরদৌস আরা আলীম ও ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা সাজিদ হোসেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি