কাল থেকে বিডি-রেড আবাসন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নবম বিডি-রেড আবাসন মেলা। এর আয়োজন করেছে বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরি। মেলা উপলক্ষে গত শনিবার সকালে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি-রেডের উপদেষ্টা আনিছা হক, গণমাধ্যম পরিচালক শামীম রহমান, নজরুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী, র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেলা উপলক্ষে বিডি-রেডের নিজস্ব প্রকাশনা ‘আমাদের আবাসনে’র বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।