কাল থেকে ভারতীয় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) কাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ভারতীয় বইমেলা। ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলবে। এতে ভারতীয় বইয়ের সমৃদ্ধ সম্ভার নিয়ে অংশগ্রহণ করবে বই বিপণন প্রতিষ্ঠান প্রথমা ও বাতিঘর।আগামীকাল বিকেল চারটায় বইমেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বইমেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন। বিজ্ঞপ্তি।