কাল দৃষ্টি বিতর্ক প্রিমিয়ার লিগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় দৃষ্টি বিতর্ক প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টায় চেরাগি পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। অনুষ্ঠানে অতিথি থাকবেন সাংবাদিক জহুরুল ইসলাম ও নাট্য ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস। প্রতিযোগিতায় চট্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪ জন শিক্ষার্থী আটটি দলে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর নামকরণ করা হয়েছে চট্টগ্রামের আটটি স্থানের নামে। দলগুলো হচ্ছে পাইরেটস অব চকবাজার, আগ্রাবাদ অ্যারিস্টোক্রেট, মুরাদপুর সুপার পাওয়ার, জামালখান ক্রিস্টালস, প্রবর্ত্তক ইলুমিনাত্তি, চান্দগাঁও টাইগারস, লালখানবাজার খানস, দেওয়ান বাজার স্পাইডারস। বিজ্ঞপ্তি।