কাল প্রমার স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অতীতের গ্লানি মুছে দাঁড়াও এবার অভিন্ন উৎসবে’ এ স্লোগান নিয়ে প্রমা আবৃত্তি সংগঠন আগামীকাল ডিসি হিল প্রাঙ্গণে স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে।বিকেল সাড়ে তিনটায় উৎসবের উদ্বোধন করবেন লেখিকা ও শহীদ জায়া বেগম মুশতারী শফি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ। উৎসবে থাকবে কুষ্টিয়ার বাউলশিল্পীদের লালন গান, রাঙামাটির চাকমাদের আদিবাসী নৃত্য, উদীচী, ভবন, রক্তকরবী ও অভ্যুদয়ের পরিবেশনায় দলীয় সংগীত। বিজ্ঞপ্তি।