কাল বোধন আবৃত্তি স্কুলের ১৯ বছর পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি স্কুল বোধন ৮ অক্টোবর ১৯ বছরে পদার্পণ করেছে। মাতৃভাষার সঠিক রূপটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বোধন শুরু থেকেই তাদের পথযাত্রা অব্যাহত রেখেছে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে ‘আনন্দযজ্ঞ’ শিরোনামের ব্যতিক্রমী অনুষ্ঠানের। আড্ডা, স্মৃতিচারণা, আবৃত্তি, গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রামের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক , সাংস্কৃতিক কর্মী ও বোধনের সদস্যরা। বিজ্ঞপ্তি।