কাল রবীন্দ্রনাথের ‘স্ত্রীর পত্র’ টিআইসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সিলেটের হবিগঞ্জের জীবন সংকেত নাট্য গোষ্ঠীর প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র পরিবেশিত হবে। নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক এবং নির্দেশনায় অনিরুদ্ধ কুমার ধর। নাটকের শুরুতে রবীন্দ্রবিষয়ক আলোচনায় অংশ নেবেন নাট্যজন আতাউর রহমান, অরুণ দাশগুপ্ত প্রমুখ। নাটকের অগ্রিম প্রবেশপত্র টিআইসি কাউন্টারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।