কাল শিল্পকলায় জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসুর আবৃত্তিসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এবং ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় আগামীকাল (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে পশ্চিমবঙ্গের বরেণ্য দুই আবৃত্তিশিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু আবৃত্তি করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন এবং প্রমার পক্ষে রাশেদ হাসান, কংকন দাশ ও বিশ্বজিৎ পালের আবৃত্তি এবং বৃন্দ পরিবেশনা ‘অন্তর মম বিকশিত কর’ পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।