কাল শিল্পকলায় 'চার অধ্যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার অধ্যায় নাটকের একটি দৃশ্য
চার অধ্যায় নাটকের একটি দৃশ্য

বিজয়ের মাস উপলক্ষে কথক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক চার অধ্যায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এই নাটকের ঘটনাকাল ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খলের দিনগুলো। আর সেই রক্তাক্ত পটের ওপরই দুজন মানুষের ভালোবাসা। খুঁজে ফেরে কে প্রকৃত দেশপ্রেমী? কোন সত্যের ওপর দাঁড়িয়ে মুক্তি অর্জন সম্ভব? উত্তর খুঁজতে খুঁজতে ব্রিটিশ উপনিবেশবাদবিরোধী স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া গুপ্ত স্বদেশি সংগঠনের দুই নর-নারীর প্রচণ্ড আবেগ নিয়ে এগিয়ে যায় কাহিনি। এটির নাট্যরূপ দিয়েছেন শম্ভু মিত্র। নির্দেশনা দিয়েছেন বিক্রম চৌধুরী। অভিনয় করবেন শাহীন চৌধুরী, বেদারুল হোসেন, কেয়া রায়, বিক্রম চৌধুরী, কেশব রায় ও জানে আলম। বিজ্ঞপ্তি।