কাল শুরু হচ্ছে দ্য ডেইলি স্টার-বিএসআরএম দৃষ্টি জাতীয় ইংরেজি বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত বিএসআরএম দ্য ডেইলি স্টার জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা কাল শুরু হচ্ছে। তিন দিনের এ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মশালা সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। স্বাগত বক্তব্য দেন দৃষ্টির বিতর্ক সম্পাদক আফসানা তমা, স্কুল ও কলেজ সম্পাদক নাজমুল আসিফ ও অনুষ্ঠান সম্পাদক মুজিবুর রহমান। প্রধান অতিথি হাসিনা জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে পারলে আমরা অনেক দূর যেতে পারব। জানার আগ্রহ থেকে জ্ঞান সৃষ্টি হয় এবং তা পরবর্তী সময়ে সৃষ্টিশীল কাজে সাহায্য করে।’ উল্লেখ্য, বিএসআরএম ও দ্য ডেইলি স্টার-এর সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের ১২টি করে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।