কাল শুরু হচ্ছে নান্দনিক চট্টগ্রাম সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাসযোগ্য থাকুক প্রিয় চট্টগ্রাম’ শ্লোগানে চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নান্দনিক চট্টগ্রাম সম্মেলন। এর আয়োজন করেছে গণমাধ্যম ও গবেষণা কেন্দ্র নান্দনিক। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, নতুন উদ্যোগ, নগর পরিকল্পনা, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে চারটি অধিবেশন থাকবে। সম্মেলনে সফলতার গল্প শিরোনামে চারটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। বিজ্ঞপ্তি।