কাল সুকুমার বড়ুয়া সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে কাল বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ছড়াসাহিত্যিক সুকুমার বড়ুয়া সম্মাননা গ্রন্থ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। শিমুল বড়ুয়া সম্পাদিত এ বইয়ের পাঠ উন্মোচন করবেন সুকুমার বড়ুয়া।উৎসবে প্রধান অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, সাহিত্যিক হরিশংকর জলদাস, ছড়াকার রাশেদ রউফ ও গবেষক আহমেদ মাওলা। এতে সভাপতিত্ব করবেন প্রেমাঙ্কুর বড়ুয়া। বিজ্ঞপ্তি।