কাল হেমন্তের কবিতা সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ‘কবিতার হেমন্ত’ শিরোনামে হেমন্তের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে ৩৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ করবেন।
অনুষ্ঠানে কবিতা পড়বেন অনুপমা অপরাজিতা, অভীক ওসমান, অরুণ সেন, আবসার হাবীব, আহমেদ মুনির, ইউসুফ মুহম্মদ, এজাজ ইউসুফী, ওমর কায়সার, ওমর ফারুক জীবন, কামরুল হাসান বাদল, খালিদ আহসান, খালেদ হামিদী, জিললুর রহমান, দিলীপ কির্ত্তুনিয়া, নাজিমুদ্দীন শ্যামল, পুলক পাল, ফাউজুল কবির, ফারহানা আনন্দময়ী, বাদল সৈয়দ, বিজন মজুমদার, বিশ্বজিৎ চৌধুরী, ভাগ্যধন বড়ুয়া, মহীবুল আজিজ, মানজুর মুহাম্মদ, মোজাম্মেল মাহমুদ, মুহাম্মদ আমানুল্লাহ, রিজোয়ান মাহমুদ, রুদ্র অনির্বাণ, শাহিদ আনোয়ার, শাহিদ হাসান, সাজিদুল হক, সাথী দাশ, সেলিনা শেলী, স্বপন দত্ত ও হাফিজ রশিদ খান।