কালধারার কবিতাসন্ধ্যা
কালধারার কবিতাসন্ধ্যা ২৫ নভেম্বর বিকেল পাঁচটায় নগরের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালধারার সভাপতি শাহ আলম। কালধারা কবিতাসন্ধ্যা-২০১০ নিয়ে প্রকাশিত শাহ আলম সম্পাদিত কবিতাগ্রন্থ হেমন্তে রচিত পদাবলির মোড়ক উন্মোচন করেন বেগম মুশতারী শফী, ফাহমিদা আমিন, ড. আবুল কাসেম, বিমল গুহ, আনন্দ মোহন রক্ষিত, নিতাই সেন ও মোহীত উল আলম। কালধারা প্রকাশিত সাম্প্রতিক প্রকাশনা অনুবাদ সংখ্যার সারগর্ভ আলোচনা করেন অধ্যাপক মো. আবুল কাসেম। তিনি বলেন, কালধারার অনুবাদ সংখ্যায় বিশ্বসাহিত্যের নানা বিষয়ের অনুবাদগ্রন্থটিকে সমৃদ্ধ করেছে, যা পাঠক ছাড়াও গবেষকদের অনেক উপকারে আসবে।কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন ফাহমিদা আমিন, বেগম মুশতারী শফী, বিমল গুহ, সাথী দাশ, আনন্দমোহন রক্ষিত, কমলেশ দাশগুপ্ত, মোহিত উল আলম, নিতাই সেন, মৃদুল গুহ, আশীষ সেন, খুরশিদ আনোয়ার, নুরুল আমিন, মুহম্মদ নাসির উদ্দিন, স্বপন দত্ত, ফাউজুল কবির, আকতার হোসাইন, হোসাইন কবির, আজাদ বুলবুল, জিন্নাহ চৌধুরী, আবসার হাবীব, আহমেদ খালেদ কায়সারসহ ৮০ জন কবি।কবিতা পাঠের ফাঁকে ফাঁকে গানে গানে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন টেলিভিশন ও বেতারশিল্পী ইকবাল হায়দার ও হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফ চৌধুরী।