কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মিসভা ২০ মার্চ অনুষ্ঠিত হয়। উত্তর নলবিলা কেজি মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মো. আরাফাত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম, বাইতুল্লাহ, যুগ্ম সম্পাদক শাহীনুর ইসলাম, জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন।