সাল: ২০০০
কী ভাই, বাসায় গিয়ে আমার মেয়ের বিয়ের কার্ড দিয়ে এলাম, কই, আসলেন না তো! এইটা কোনো কথা?
গেছিলাম তো, ভাই!
কই, আপনাকে দেখলাম না যে!
আপনি ব্যস্ত ছিলেন, তাই আর জ্বালাতন করি নাই। খেয়েদেয়ে চলে এসেছি।
সাল: ২০১০
কী ভাই, আপনাকে ফোন করে আমার মেয়ের বিয়ের দাওয়াত দিলাম, আর আপনি আসলেন না!
ভাই, গেছিলাম তো!
গিফটের লিস্টে নাম দেখলাম না যে?
আরে ভাই, গিফট কেনার সময় পাই নাই। তাই আপনার মেয়ের ফোনে পাঁচ হাজার টাকা রিচার্জ করে দিছিলাম। কেন, টাকা কি যায় নাই? ব্যাটাকে ধরতে হবে তো!
সাল: ২০১৫
কী ভাই, হোয়াটসঅ্যাপে মেয়ের বিয়ের কার্ড পাঠাইলাম, আর আপনি আসলেনই না? ফেসবুকেও তো বিয়ের ইভেন্টের ইনভাইটেশন পাঠাইছিলাম। এইডা কিছু হইল, ভাই?
ভাই, গেছিলাম তো!
কই, বিয়ের দিন তো ফেসবুকে আপনার কোনো চেক–ইন দেখলাম না।
ভাই, ফোনে ইন্টারনেট ছিল না। তাই চেক–ইন দিতে পারি নাই। আর আপনার বাসার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটাও জানা ছিল না!