কালো পরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চাচির কোলে একটি ছোট্ট বাবু আর মুখে হাসিমাখা অভিযোগ, ‘মারিয়া জন্মের পর তোমরা কেউ ওকে দেখতে যাওনি।’ গায়ের রং উজ্জল নয় বলে সেদিন চাচাতো বোনের মায়াভরা মুখ দেখে আফসোস করলাম। ঘণ্টা খানেক পর লোক দেখানো কোলে নিয়ে আবার রেখেও দিলাম। তার বয়স তখন মাত্র দুই মাস।
শহরে স্থায়ী ঠিকানা না থাকায় চাচা-চাচি নতুন অতিথিকে নিয়ে আমাদের বাসায়ই রয়ে গেলেন। বাবুটা যখন শক্ত করে আঙুল চেপে ধরে, তখন সেই স্পর্শ যেন মনে টের পাই। মায়া বাড়তে থাকে। কখনো নিজেই আমার আঙুলটাকে ওর ছোট্ট সেই হাত দিয়ে জড়িয়ে দিতাম আর চাচিকে ডেকে দেখাতাম যেন ও স্বেচ্ছায় কাজটা করেছে।
এই ছোট্ট মেয়েটা এসে ছোট বোন প্রত্যাশার জায়গা দখল করা শুরু করল। এক রাতে কান্না থামাতে কোলে নিয়ে ঘুমালাম। ধীরে ধীরে এই অভ্যাস পেয়ে গেল। এখন সে একটু বড় হয়েছে। হয়তো একসময় চাচা-চাচির সঙ্গে চলেও যাবে। কিন্তু এরপর আমার কী হবে ভেবেই কেমন অস্থির লাগে।
পশ্চিম ফুলবাড়িয়া, জামালপুর