কয়েক বছর আগের কথা। কিছু বন্ধু-বান্ধব মিলে হলে গিয়েছি, ভণ্ড ছবিটি দেখতে। সে ছবিতে একটি দৃশ্য ছিল এই রকম, এক চোর রাতে গৃহস্থের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ল। স্বভাবতই পরদিন সকালে গ্রামের লোকজন তার বিচার শুরু করল। বিচারের এক পর্যায়ে এক গ্রামবাসী মুরগি চোরকে উদ্দেশ করে বলে, ‘এই ব্যাটারে জুতা দি হিডি লম্বা করি হালামু।’ চোরের জবাব , ‘অ্যাঁ... লম্বায় কি আমি কম আছি নাকি।’ শুনে হলভর্তি দর্শকের মধ্যে হাসির রোল পড়ে যায়। হ্যাঁ পাঠক, ভণ্ড ছবির এই মুরগি চোরের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনিই আমাদের সবার প্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। যার এ রকম অসংখ্য সু-অভিনয় বাংলা সিনেমাপ্রেমী দর্শক ভুলতে পারবে না। বাংলা সিনেমা জগতে কমেডি ভিলেন খ্যাত এই গুণী অভিনেতাকে নিয়ে ছুটির দিনের ৫২১ সংখ্যায় মূল রচনা করায় ‘ছুটির দিনে’কে ধন্যবাদ। আমরা আরও দীর্ঘদিন যেন এ টি এম শামসুজ্জামানের সু-অভিনয় উপভোগ করতে পারি। মো. মাসুদ রানা গণ্ডামারা, হাইমচর, চাঁদপুর