কালো টাকা সাদা করার সুযোগ রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারকে গতিশীল করতে আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখার পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারী। তাঁদের মতে, বর্তমানে পুঁজিবাজারে যে তারল্যসংকট চলছে তা থেকে উত্তরণের জন্য শর্তসাপেক্ষে হলেও এ সুযোগ দেওয়া উচিত। পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাড়তি করারোপ করাও ঠিক হবে না। বাজারের সার্বিক স্থিতিশীলতার জন্য এসব পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তাঁরা। চাই ইতিবাচক সিদ্ধান্ততারেক কামালসহসভাপতি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)তারেক কামাল বলেন, ‘আমরা ইতিমধ্যে সিএসইর পক্ষ থেকে বাজেটে পুঁজিবাজারের ওপর কী কী বিষয়ে নজর দেওয়া উচিত সেরকম কিছু সুপারিশ অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছি।’ তাঁর মতে, পুঁজিবাজার ভালোভাবে চলতে পারে এরকম ইতিবাচক সিদ্ধান্তই বাজেটে থাকা উচিত। বাড়তি কর নয়এ এস এম শহীদুল্লাহব্যবস্থাপনা পরিচালক, সালতা ক্যাপিটাল লিমিটেডকালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন এ এস এম শহীদুল্লাহ। বাজেটে কোনো ধরনের বাড়তি কর চাপানো ঠিক হবে না বলে মনে করেন তিনি। নতুন বিনিয়োগকারী আনতে হবেমো. শামসুল ইসলামচেয়ারম্যান ও সিইও, বি রিচনতুন নতুন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহী করে তোলার স্বার্থে বিশেষ সুযোগ রাখতে হবে বাজেটে—এমনটি মনে করেন মো. শামসুল ইসলাম। তাঁর মতে, সাধারণ বিনিয়োগকারীদের ওপর কোনো ধরনের করারোপ করা ঠিক হবে না। কালো টাকা সাদা করার সুযোগ চাইদীপক কুমার পালিতসহকারী মহাব্যবস্থাপক, চিটাগাং ক্যাপিটালদীপক কুমার পালিতও কালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে। তাঁর মতে, বুক বিল্ডিং পদ্ধতির নতুন নীতিমালা, আপৎকালীন তহবিল গঠনের বিষয়টি উল্লেখ থাকতে হবে।বিনিয়োগে শর্তারোপ নয়আছলাম মোরশেদআহবায়ক, ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংদ্বৈত কর এবং করপোরেট কর কমাতে হবে বলে মনে করেন আছলাম মোরশেদ। তাঁর মতে, শর্তসাপেক্ষে হলেও কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে। ব্যাংকগুলোকে নতুন করে বিনিয়োগে উৎসাহী করে তুলতে হবে। বিনিয়োগকারীদের ওপর টিন নম্বর এবং পরিচয়পত্রের শর্তারোপ করাও ঠিক হবে না।