কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ পরিষদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-সিলেট এবং কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ পরিষদের নির্বাচনের ফলাফল চট্টগ্রাম কাস্টমস হাউস ভবনে ঘোষণা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর গণনা শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মো. ছাদেকুর রহমান ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে নাজমুল হাফিজ সর্বাধিক ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মো. মহসিন, শওকত আনোয়ার ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমজাদ হাজারি, যুগ্ম সম্পাদক সাজিব বিকাশ বড়ুয়া ও লুৎফুল আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুল করিম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক মোস্তফা কায়সার, ক্রীড়া সম্পাদক এম. নজির আহমেদ, দপ্তর সম্পাদক বশিরুল, সদস্য রেজাউল করিম, শফিকুল ইসলাম, আবুল কালাম, শফিউল্লাহ, রোকসানা বেগম, পুলক কান্তি দাশ, অসীম কুমার বড়ুয়া, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, করণাময় চাকমা, আসিফ আহমেদ, বিজয় কুমার রায়, সুমন আল মাসুদ ও তরিকুল ইসলাম। বিজ্ঞপ্তি