প্রকাশিত হয়েছে র্যাবের নতুন উপন্যাস অপারেশন ইটভাটা। উপন্যাসের পটভূমি ঝালকাঠি জেলার সাতুরিয়া গ্রামের এক কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ঘিরে। কিন্তু সেখান থেকে কাহিনি মোড় নেয় অন্যদিকে। একই গ্রামের দরিদ্র কলেজছাত্র ১৬ বছরের লিমন হোসেন মুহূর্তেই হয়ে যায় ২৫ বছরের সন্ত্রাসী লিমন, এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহচর। সেই লিমন বাহিনী স্থানীয় কলাবাগান এলাকায় আক্রমণ করে র্যাবকে। র্যাবও এনকাউন্টার করে। প্রচণ্ড গোলাগুলি হয়। এই যুদ্ধের একপর্যায়ে কার গুলি এসে লিমনের পায়ে লাগে তা জানতে পারেনি র্যাব। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঝামেলা করে দেশের প্রথম সারির কিছু দৈনিক ও টিভি চ্যানেল। বের করে আনে ঘটনার আসল সত্য। সেদিন আসলে কোনো গোলাগুলিই হয়নি এলাকায়। এলাকাবাসী শুনেছে শুধু একটি গুলির শব্দ। তাহলে? কীভাবে ঘটল এই অলৌকিক ঘটনা?র্যব কি তবে লিমনের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে?কিন্তু লিমন হোসেন তো দরিদ্র কলেজছাত্র। সে জীবিকা ও পড়াশোনার খরচ চালানোর জন্য সপ্তাহে দুই দিন ২০০ টাকার বিনিময়ে ইটভাটায় কাজ করে। সে কীভাবে সন্ত্রাসীতে পরিণত হলো?এখান থেকেই নাটকীয়তা শুরু। এলাকায় গিয়ে র্যাব মানুষকে আতঙ্কিত করে, কেন এলাকাবাসী টিভি-পত্রিকায় এ ধরনের কথা বলছে। এ রকমই একটি নাটকীয় কাহিনি নিয়ে রচিত হয়েছে অপারেশন ইটভাটা। আজই সংগ্রহ করুনগ্রন্থনা: তাওহিদ মিলটন