কায়া স্কিন ক্লিনিকের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন পর ঢাকায় এলাম। আর সে সুযোগটা করে দিল কায়া স্কিন ক্লিনিক।’ বললেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকায় কায়া স্কিন ক্লিনিকের এক বছর পূর্তিতে ১৯ জানুয়ারি ঢাকা আসেন তিনি। ঢাকার সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক। তাঁর পূর্বপুরুষেরা যে বাংলাদেশের। তাই তো এ দেশের প্রতি টানটা একটু বেশি। ঋতুপর্ণা জানান, ‘ঢাকা আমার প্রিয় শহর। এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ। আমার অভিনীত অনেক চলচ্চিত্র এ দেশে জনপ্রিয় হয়েছে। সব মিলিয়ে নিজেকে গর্বিত মনে করছি। আর সেটি আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে কায়া স্কিন ক্লিনিক। কলকাতা থেকেই আমি কায়ার সঙ্গে যুক্ত। কায়া স্কিন ক্লিনিক মানেই সৌন্দর্যের প্রতীক। বিশেষ করে নারীদের জন্য। শুধু ত্বকের সমস্যার সমাধানই নয়, আপনাকে মানসিকভাবেও সতেজ করে তুলবেন এর বিশেষজ্ঞরা। বয়সের ছাপ দূর করতে বোটক্স সেবা দিচ্ছে কায়া। প্রত্যেকের ত্বকের ধরন বুঝে তারা চিকিৎসাসেবা দিয়ে থাকে।’ রূপচর্চার টিপসও দেন ঋতুপর্ণা, ‘আত্মবিশ্বাসী ব্যক্তি সবচেয়ে সুন্দর। নিজের যত্ন নিতে হবে। যাঁরা বাইরে বের হন, তাঁদের তো অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত। পরিপাটি পোশাক, পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। মেকআপ দিলে তা পুরোপুরি তুলে ফেলতে হবে। তা না হলে ব্রণ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। বাইরে থেকে ফিরে মুখে প্রচুর পরিমাণে পানির ঝাপটা দিতে হবে। সঠিকভাবে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন।’ কায়া স্কিন ক্লিনিকের ধানমন্ডি শাখায় এ সময় ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রোহিত জেইসওয়াল, ম্যারিকো বাংলাদেশের বিপণন প্রধান সৌমেন্দ্র দাস ও কায়ার ত্বক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সেবায় বিশেষ ছাড় দিচ্ছে তারা। সৌন্দর্যচর্চার যেকোনো একটি প্যাকেজ নিলে ১৫ শতাংশ, আর এর সঙ্গে আরেকটি প্যাকেজ নিলে ২৫ শতাংশ ছাড় পাবেন। প্যাকেজ কিনতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত। এ সুযোগ নিতে হলে নির্দিষ্ট তারিখে সাক্ষাতের জন্য আগেই ইংরেজিতে কায়া লিখে ৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।