কায়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল এল বিন—যুক্তরাষ্ট্রের নৌকা নির্মাতা প্রতিষ্ঠান। কদিন আগেই পালন করল প্রতিষ্ঠার শতবার্ষিকী। সেই উপলক্ষে ৪০৭ ফুট সাত ইঞ্চি লম্বা এক কায়াক (হালকা নৌকা) তৈরি করে ফেলেছে তারা। দাবি করা হচ্ছে, এর চেয়ে বড় কায়াক আর নেই দুনিয়ায়। ছয় মাস লেগেছে পুরো নৌকাটি দাঁড় করাতে। কদিন আগে লম্বা নৌকাটি নিয়ে এল এল বিনের কর্মীরা নেমেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট শহরের পাশের এক নদীতে। আশা করছেন, খুব শিগগির তাঁদের বানানো কায়াককে সবচেয়ে বড় হিসেবে কাগজ-কলমে স্বীকৃতি দেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। অরেঞ্জ অনলাইন ও ইয়াহু নিউজ