কি কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘরাজ ধর্মসেনের হীরকজয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে আজপটিয়ার সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের হীরকজয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে আজ শুরু হচ্ছে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা। সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রতনশ্রী মহাথের। দুপুরে সংঘনায়ক এস ধর্মপাল মহাথেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। বিজ্ঞপ্তি। পোড়াপাড়া স্পেসের পাবলিক আর্ট কর্মশালা কাল‘শিল্প জীবনকে বদলে দিতে পারে’ এ স্লোগানে পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস কাল ৫ ফেব্রুয়ারি পতেঙ্গার বিজয়নগরে ষষ্ঠ পাবলিক আর্ট কর্মশালার আয়োজন করছে। বিস্তারিত ওয়েবসাইটে (www.porapara.com) জানা যাবে। বিজ্ঞপ্তি।কাল শিল্পকলায় জাগরণের গান চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আগামীকাল হবে ‘জাগো বাঙালি জাগরনের গানে’ শীর্ষক অনুষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের কালজয়ী এ গানগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। এতে গান-নাচে অংশ নেবেন ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা। বিজ্ঞপ্তি।গণিত কর্মশালা শুরু ৭ ফেব্রুয়ারিচট্টগ্রাম গণিত ক্লাবের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী গণিত কর্মশালা অনুষ্ঠিত হবে। নগরের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত কর্মশালা চলবে। বিস্তারিত ফোনে (০১৭১৬ ৮৮২৩১৯, ০১৮১৭ ২৬৪৮৪৮) জানা যাবে। বিজ্ঞপ্তি।