কি কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুশিল্পী সম্মিলনের বসন্ত উত্সব কাল‘স্বপ্নে ও জাগরণে বসন্ত দেয় দোলা’ শিরোনামে কাল বসন্ত উত্সব উদ্যাপন করবে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন হবে সকাল সাড়ে আটটায়। খেলাঘরের চিত্রাঙ্কন ও শব্দভেদ প্রতিযোগিতা কালমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাঘর মহানগর কমিটি কাল ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় চিত্রাঙ্কন ও শব্দভেদ প্রতিযোগিতার আয়োজন করছে। এনায়েত বাজার মহিলা কলেজ, আগ্রাবাদ কপোত খেলাঘর, বাড়বকুণ্ড নীপবন খেলাঘর, সীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডি স্প্রাখেতে জার্মান চলচ্চিত্র প্রদর্শনী কালকাল ১৯ ফেব্রুয়ারি থেকে নগরের জামালখানে অবস্থিত জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখেতে জার্মান চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে ইংরেজি সাবটাইটেলসহ এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।এটি সবার জন্য উন্মুক্ত, তবে আসনসংখ্যা সীমিত। জাফরাবাদ উচ্চবিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ২০ ফেব্রুয়ারিচন্দনাইশের জাফরাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ২০ ফেব্রুয়ারি বিকেল চারটায় নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।— আলোকিত ডেস্ক