কি কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত কর্মশালা আজ শুরুগণিত উত্সব সামনে রেখে চট্টগ্রাম গণিত ক্লাবের আয়োজনে আজ ১৪ জানুয়ারি বেলা আড়াইটা থেকে কদম মোবারক এমওয়াই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গণিত কর্মশালার দ্বিতীয় পর্ব। নিবন্ধনকারী শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৮১৭-২৬৪৮৪৮) জানা যাবে। সেলিম নিজামীর নাগরিক শোকসভা ১৬ জানুয়ারিজনপ্রিয় শিল্পী সেলিম নিজামীর নাগরিক শোকসভা ১৬ জানুয়ারি বিকেল তিনটায় পটিয়ার মনসা চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৮ জানুয়ারি সেলিম নিজামী স্মৃতি সংসদের আহ্বায়ক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী, নুরুল ইসলাম চৌধুরী, আবদুল মন্নান, নুরুল আবছার, ফরিদুল আলম, আবু ছালেহ প্রমুখ।বখতেয়ার শাহের (র.) খোশরোজ ১৬ জানুয়ারিহজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভাণ্ডারীর (র.) খোশরোজ শরিফ ১৬ জানুয়ারি ফটিকছড়ির বখতপুর ভাণ্ডারে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রতিযোগিতায় আবেদনের শেষ দিন ১৮ জানুয়ারিবঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত আবৃত্তি উত্সবের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি। আবেদনপত্র পাওয়া যাবে বাতিঘর ও নন্দন (চেরাগিপাহাড়), কথাকলি (মোমিন রোড), কারেন্ট বুক সেন্টার, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও হক লাইব্রেরিতে (বাওয়া স্কুলের পাশে)। উল্লেখ্য, ২২-২৩ জানুয়ারি ডিসি হিলে দুই দিনব্যাপী উত্সব অনুষ্ঠিত হবে। কিংবদন্তির উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার নিবন্ধন চলছেনগরের হালিশহরের কিংবদন্তি আবৃত্তি অঙ্গনের উদ্যোগে চার মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা রাবেয়া বসরী বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে তৃতীয় থেকে যেকোনো বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য বিস্তারিত ফোনে (০১৯১৫ ৬৬৫৬৫৮, ০১৬৭০ ৪০০১৯০) জানা যাবে। আলোকিত ডেস্ক