কি কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পুরস্কার বিতরণ আজচট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বিকেল তিনটায় কলেজ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী বেগম ফারাহ ফেরদৌস চৌধুরী। বিজ্ঞপ্তি।নবীন মেলার বর্ষপূর্তি অনুষ্ঠান ২৩ জানুয়ারিনবীন মেলার বর্ষপূর্তি অনুষ্ঠান ২৩ জানুয়ারি বিকেল চারটায় রহমতগঞ্জের জে এম সেন হল মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাংসদ নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।স্বামী নিগমানন্দের ভক্ত-সম্মিলন ২৫ জানুয়ারিস্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব প্রবর্তিত তিন দিনব্যাপী ভক্ত-সম্মিলন শুরু হবে ২৫ জানুয়ারি। পটিয়ার মুজাফরাবাদ নিগমানন্দ সারস্বত আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।