কিউআর বারকোড স্ক্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.৪.১কিউআর বা কুইক রেসপন্স কোড স্ক্যান করার জন্য ব্যবহার করতে পারেন কিউআর বারকোড স্ক্যানার অ্যাপ। স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে কাজটি করে এ অ্যাপ। সারা বিশ্বে প্রায় এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী আছে এর।কিউআর কোড এবং বারকোড স্ক্যান করে এ অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে নানা তথ্য। লেখা, ওয়েব ঠিকানা, আইএসবিএন, ই-মেইল—এসবের সাংকেতিক ভাষা পুনরুদ্ধার (ডিকোড) করতে পারবেন। কোনো কিছু ডিকোড করার পর স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে নিয়ে যাওয়া হবে সেই পণ্যটির সঙ্গে সম্পর্কিত ওয়েব পেজ বা মাল্টিমিডিয়ায়।এ অ্যাপ দিয়ে বারকোডও তৈরি করা যাবে। নিজের ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার, ক্যালেন্ডার ইভেন্ট, লেখা ইত্যাদি দিয়ে বারকোড তৈরি করতে পারবেন। প্রিন্টও করাতে পারবেন। অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।নির্মাতা: ডব্লিউবি ডেভেলপমেন্ট টিম। আকার ১.৪ মেগাবাইট। নামানোর ঠিকানা: http://goo.gl/EzNyzডট কম প্রতিবেদক