কিউতে রবীন্দ্র-নজরুল ও ষাটের দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি/আমরা দুজন চলতি হাওয়ার পন্থি’ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ক্যাটওয়াকের লম্বা মঞ্চটি যেন এক অন্তহীন পথ। সেই পথে শেষের কবিতার অমিত আর লাবণ্য হেঁটে এলেন একজন আরেকজনের হাত ধরাধরি করে। পেছন থেকে ভেসে আসছিল ‘আমার পরাণ যাহা চায়, তুমি তাই...।’ লাবণ্যের চোখের ভাষায় মনে হচ্ছিল গানের কথাগুলো তার মন থেকেই বেজে উঠছে। তাদের পেছনে ছিল কেতকি। মিলনায়তনজুড়ে তখন পিনপতন নীরবতা। অসাধারণ এক রাবীন্দ্রিক আবহে মুহূর্তে মিলনায়তন ভর্তি দর্শকেরা যেন ফিরে গেল শেষের কবিতার পাতায় পাতায়। অনুষ্ঠানের মূল পর্ব প্রতিযোগী ডিজাইনারদের পোশাকের কিউ শেষে বিচারকদের তৈরি করা পোশাকের কিউতে এটি ছিল প্রথম কিউ। এ পর্বে বিচারকেরা তাঁদের সৃজনশীলতার অসাধারণ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এক একজন এক একটা বিষয়কে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের অমিত আর লাবণ্যকে মঞ্চে এনেছেন আইভি হাসান। কবির সার্ধশত জন্মবার্ষিকীতে এটি খুবই গুরুত্ববহ মনে করেছেন উপস্থিত দর্শক-শ্রোতা। লাবণ্যের পরনে ছিল বাঙালির চিরন্তন পোশাক শাড়ি আর অমিতের পরনে ধুতি-পাঞ্জাবি। কেতকি পরেছেন ফতুয়া। রবীন্দ্রনাথের সময়কে তুলে আনা হয়েছে পোশাকে। মেরুন রঙের শাড়িতে ছিল রবীন্দ্রনাথের পাণ্ডুলিপির স্ক্রিন প্রিন্ট ও আঁচলে হ্যান্ড পেইন্ট। ফতুয়া ও ধুতি-পাঞ্জাবিতেও ছিল পাণ্ডুলিপির কাজ।শিমুল খালেদের নজরুলশুধু রবীন্দ্রনাথই নয়, ফ্যাশনের বৈচিত্র্যে সাহিত্যের পাতা থেকে নজরুলের সময়কালও উঠে এসেছে নানা রঙে ও ঢঙে। ‘এল ফুলের মরসুম সরাব নাকি সাকি ...’ গানের তালে শাড়ি, পাঞ্জাবি, টুপি পরে একে একে মডেলরা প্রদর্শন করে যান শিল্পী শিমুল খালেদের নজরুলের সময়ের পোশাক। কর্ণে ও খোঁপায় গাঁদা ফুল, হাতে জড়ানো ফুলের মালা ও শাড়ির ভাঁজে মডেলরা যেন হয়ে উঠেছিলেন নজরুলের সেই প্রিয়া। মঞ্চের আলো-আঁধারিতে পুরোনো দিনের আদলে নতুন ধাঁচের পোশাকে ছিল অন্যরকম সৌন্দর্য। শাড়ির মধ্যে ছিল কাতান, মসলিন। সব মিলিয়ে তিনি দেশীয় ঐতিহ্যই তুলে ধরেছেন। রওশন আরার ষাটের দশকষাটের দশকের নাজমা জামানের জনপ্রিয় গান ‘তোমারই জীবনে এল কি আজ বুঝি নতুন কোনো অভিসার...’ এই কিউয়ের সঙ্গে উজ্জ্বল রঙের ফ্রক, টাইটস ও চওড়া ব্যান্ড পরা একদল ষাটের দশকের রমণী মঞ্চ মাতিয়ে গেলেন। রওশন আরার পোশাক দেখে দর্শকেরাও যেন ক্ষণিকের জন্য হারিয়ে যান সেই ফেলা আসা দিনগুলোতে। এস এম ইলিয়াসএস এম ইলিয়াসের কাজে ছিল মূলত ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব সমন্বয়। তিন ‘নিশা লাগিল রে’ গানের সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলেন টপস, শেরওয়ানি, ফতুয়া। এগুলোর উপর বিভিন্ন উপকরণের কাজ ছিল আকর্ষণীয়।