কিউবির নতুন প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগের নতুন প্যাকেজ ছেড়েছে কিউবি। এই প্যাকেজের আওতায় কিউবির গ্রাহকেরা মাসে ৭৫০ টাকায় (ভ্যাটসহ) ৭ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে ইন্টারনেটের গতি হবে সর্বোচ্চ ৩৫০ কেবিপিএস। মাস পার হওয়ার আগেই ৭ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার হয়ে গেলে বাড়তি প্রতি মেগাবাইটের জন্য দিতে হবে ১৫ পয়সা করে। গ্রাহকেরা ৩৬ মাসের চুক্তিতে নতুন এই প্যাকেজ নিতে পারবেন। প্যাকেজটিতে প্রথম তিন মাসে গ্রাহকদের জন্য রয়েছে এক হাজার টাকা মূল্য ছাড়। এর মধ্যে প্রথম মাসে ৪০০ টাকা এবং পরবর্তী দুই মাসে ৩০০ টাকা করে ছাড় দেওয়া হবে। কিউবির নতুন এই সংযোগের সেবার ধরনভেদে দাম ধরা হয়েছে—‘অন দ্য গো’ দুই হাজার টাকা, ‘ডেস্কটপ’ সাড়ে তিন হাজার টাকা ও ‘ওয়্যারলেস’ (ইনডোর ওয়াই-ফাই) পাঁচ হাজার টাকা। ১২ নভেম্বর থেকে এই প্যাকেজ পাওয়া যাচ্ছে। কিউবির বর্তমান গ্রাহকেরাও নতুন প্যাকেজ নিতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের কিউবির স্টোরে ৫৭৫ টাকা জমা দিয়ে নতুন চুক্তি করতে হবে। —বিজ্ঞপ্তি