কিকমির যত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আচ্ছা টিচার, আপুর নতুন টিচারের নাম কী?’ উত্তর দিলাম, ‘যতীন।’ ‘কী বললেন? যতীন? এর চেয়ে তো সতিন হলেই ভালো হতো। হি হি হি! আমি ওনাকে সতিন ভাইয়া বলেই ডাকব।’‘টিচার, একটা ইংরেজির মানে বলে দেবেন?’ মিথিলার প্রশ্ন। মিথিলা আমার ছাত্রী। ছয় বছর বয়স। ‘কোনটা, বলো?’ জানতে চাইলাম। ‘এই যে এটা’ বলে আঙুল দিয়ে বইয়ে দেখাল। সেখানে লেখা ‘আই ডোন্ট নো’। ওর অভিসন্ধি বুঝতে পেরে বললাম, ‘এটা তো তুমি পারো। তুমিই বলো।’ ‘আমি পারি না তো। আপনি বলেন, প্লিজ, প্লিজ!’ খুব চাপাচাপি করতে লাগল। আমি উত্তর দিলেই ও ‘আরে টিচার জানে না’ বলে সারা বাড়ি চেঁচিয়ে বেড়াবে। সেই ভয়ে নিরুত্তর থাকলাম। শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল, ‘ইশ্, আজ আপনাকে লিক করতে পারলাম না!’ দুদিন আগে ওর বড় বোনের জন্য একজন টিচার ঠিক করে দিয়েছি। মিথিলার প্রশ্ন, ‘আচ্ছা টিচার, আপুর নতুন টিচারের নাম কী?’ উত্তর দিলাম, ‘যতীন।’ ‘কী বললেন? যতীন? এর চেয়ে তো সতিন হলেই ভালো হতো। হি হি হি! আমি ওনাকে সতিন ভাইয়া বলেই ডাকব।’ গড়গড় করে বলল ও। চোখমুখে শিক্ষকসুলভ গাম্ভীর্য ধরে রাখতে পারলাম না। হেসে ফেললাম। এদিকে ওর হাসি থামতেই চায় না। অনেকক্ষণের চেষ্টায় থামালাম। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন, ‘বলেন তো আমার নাম উল্টালে কী হয়?’ ‘কী হয়?’‘কিকমি’‘মানে?’‘মিথিলা উল্টালে লাথি মি। মানে কিকমি।’ ব্যাখ্যা করল সে। নাহ! এত বড় গবেষককে কী করে যে পড়াই! ‘পড়ো, পড়ো। এখনো অনেক পড়া তৈরি করতে হবে।’ তাড়া দিলাম আমি।  অরুণ কান্তি পালদোহার পশ্চিম পাড়, মাগুরা।