কিছু তেল মারা!!! অতঃপর ফলাফল
স্ত্রী স্বামীকে: ওগো! দিনরাত এক করে তুমি টাকা রোজগারের জন্য কত পরিশ্রম করো। তোমার জন্য কষ্টে আমার বুক ফেটে যায়। তোমাকে যে কত্ত ভালোবাসি!! স্ত্রীর এত ভালোবাসায় গলে স্বামী তাকে নিয়ে চায়নিজ খেতে গেল। জুনিয়র অফিসার জিএম সাহেবকে: বস, বস, লাল টাইটায় আজ আপনার বয়স ৬০ থেকে ২০ হয়ে গেছে! বস, আপনার চয়েসের তুলনা হয় না। লাল টাই! বস, মাথায় চুলটা একটু থাকলে টম ক্রুজের মতো লাগত। বস, ফেসিয়াল-টেসিয়াল করালে আপনার কিন্তু হলিউডে চান্স হয়ে যেতে পারে! কিছুদিনের মধ্যে প্রমোশন পেয়ে ম্যানেজার। প্রেমিক প্রেমিকাকে: আমার জান, তোমাকে আজ যা সুন্দর লাগছে! ঐশ্বরিয়া কী বিশ্বসুন্দরী, আমার কাছে আজ থেকে তুমিই বিশ্বসুন্দরী! তোমার হাসিতে আমার জান, প্রাণ, মন! তোমাকে ছাড়া পৃথিবী অন্ধকার। খাবারের বিলটা জোর করে প্রেমিকাই আজ দিয়ে দিল। পাঠক বি.স.কে: বি.স. ভাইয়া, আপনার জন্য আজ প্রতিটি রস+আলো এত ভালো লাগে! এত মানুষকে কত কিছুর অ্যাওয়ার্ড দেওয়া হয়, আপনাকেও আপনার বুদ্ধির জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমরণ অনশন পালন করব, আপনাকে যদি কোনো অ্যাওয়ার্ড না দেওয়া হয়। আমার আপনার বুদ্ধি দেখলে হিংসা হয়। এত বুদ্ধি! এত বুদ্ধিমান!...(তেল চলছে)। নিগার সুলতানা, আগারগাঁও, ঢাকা।