কিছু প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছিঁড়ে ফেলতে চাও আমার
অহংকারের ধানি রং শাড়ি?
জাফরানী মুখ ফিরিয়ে
কী সাহসী পায়ে
ঠেলে দাও আমার দারুচিনির মতো আত্মনিবেদন,
মেঘরং—ঘনিষ্ঠ দু’চোখের
ভালোলাগা-ভালোবাসার গোল্লাছুট।
বল আরণ্যক
কীভাবে নেবে আমাকে
কোন খানে, কোন অভয়ারণ্যে?
তোমাকে হৃদয়ে নিতে চাই
ক্রমান্বয়ে এগিয়ে আসে
বাক্য বিনিময়ের সাধ এবং ভয়।