কিছু মূল কাজে হাত দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ সিকান্দার খান উপাচার্য, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
মুহাম্মদ সিকান্দার খান উপাচার্য, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের এক বছরের কর্মকাণ্ডকে মূল্যায়ন করেছেন সাবেক একজন মেয়র ও বিশিষ্ট দুই নাগরিক। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুল হক
নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও মূল কিছু কাজে এখনো হাত দেওয়া হয়নি। তবে বক্তৃতা-বিবৃতিতে মেয়র মানুষের মধ্যে আশা জাগাতে পেরেছেন। কিন্তু কাজ কতটুকু করতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে ভালো কিছু করতে হলে নিজের অফিসের বিভাগকে গুছিয়ে আনতে হবে। যেকোনো ভালো কাজ বাস্তবায়নে ভালো মানুষকে সঙ্গে রাখতে হয়।
নগর থেকে বিলবোর্ড উচ্ছেদ একটি বড় সফলতা। কঠিন কাজটি তিনি অত্যন্ত সহজভাবে করেছেন। তবে মেয়রের প্রধান কাজ হলো নগরকে পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট মসৃণ রাখা এবং আলোর ব্যবস্থা করা। জলাবদ্ধতা দূর করে নগরকে বসবাসের উপযোগী করে রাখা। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা কাটিয়ে তুলতে আরও কঠোর হতে হবে। আর নগরের বিভিন্ন মোড়ে বা রাস্তার পাশে ইট-বালু ও বাঁশ-গাছ স্তূপ করে ব্যবসা করা অন্যতম সমস্যা। এতে ফুটপাত দিয়ে হাঁটা যায় না।