কিনতে পারেন ডেকচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের রান্নার জন্য বড় ডেকচি তো লাগবেই। অনেক অতিথিকে একবারে রান্না করে খাওয়াতে আপনি ব্যবহার করতে পারেন বড় ডেকচি।জেনে নিন তার খোঁজখবর: সাধারণত বাজারে ডেকচির ওজনের ওপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হয়। বিভিন্ন ওজনের ডেকচি আপনি পেতে পারেন ঢাকার কারওয়ান বাজারে। এখানে ১ কেজি থেকে ১০ কেজি ওজনের ডেকচি পাওয়া যায়। আর ১০ কেজি ওজনের ডেকচিতে আপনি ১ মণ মাংস রান্না করতে পারেন। প্রতি কেজির জন্য ডেকচির দাম পড়বে ৩২০ টাকা। সে ক্ষেত্রে ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, সাড়ে ৪ কেজি থেকে ১০ কেজি ওজনের ডেকচি আছে। অর্থাৎ ১ কেজি ওজনের ডেকচি ৩২০ টাকা, ২ কেজি ৬৪০ টাকা এভাবে। এভাবে ১০ কেজি ওজনের ডেকচির দাম পড়বে তিন হাজার ২০০ টাকা। আবার ডেকচি পেতে পারেন ঢাকার নিউমার্কেটে। এখানে ১ কেজি ডেকচির দাম পড়বে ৩৫০ টাকা। আছে ১ কেজি, ২ কেজি, সাড়ে ৩ কেজি, সাড়ে ৪ কেজি ওজনের ডেকচি। আপনি যত বড় ডেকচি চান, তত বড় ডেকচিই পাবেন এখানে। তবে এ বাজারে সাধারণত ঢাকনাওয়ালা ডেকচিই বেশি বিক্রি হয়ে থাকে। ঢাকনাওয়ালা ডেকচিতে রান্না করলে রান্না দ্রুত হয়।