কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ প্রদান অনুষ্ঠান গত ২৪ এপ্রিল মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারপারসন পূরবী সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন কর্ণফুলী থানার সভাপতি এম এ মারুফ, চট্টগ্রাম কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের মহাসচিব মীর আক্তার হোসেন এবং শিক্ষা ও অর্থসচিব অধ্যাপক মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে ৫৩৮ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা, ক্রেস্ট, উপহার ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।