কিপটে রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঞ্জু মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে।রঞ্জু মিয়া: কি ভাই, এই ছোট্ট কলাটার দাম কত? বিক্রেতা: তিন টাকা। রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো? বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা। রঞ্জু মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলা দাও!এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে।কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?কর্মকর্তা: ১০০ টাকা।কৃপণ: ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’মাহিদ সাহেব হোটেলে বসে ভাত খাচ্ছেন। ওয়েটার: একি! স্যার, আপনি শুধু শুধু ভাত খাচ্ছেন! আপনাকে তরকারি এনে দেব?মাহিদ সাহেব: আহ্! জানেন না, আমি গণিতের শিক্ষক? আমি এখানে বসে অঙ্ক করছি, বিরক্ত করবেন না।ওয়েটার: কী অঙ্ক, স্যার? মাহিদ সাহেব: ধরি, ভাতের সঙ্গে ডাল রয়েছে!এক কিপটে গেছে চিরুনি কিনতে।কিপটে: ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে কিনা...।দোকানদার: একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।কিপটে: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!দুই বন্ধুতে গল্প হচ্ছে।১ম বন্ধু: হেঃ হেঃ...জানিস, আমার মাথায় কত বুদ্ধি? বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে!২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি!১ম বন্ধু: কীভাবে?২য় বন্ধু: মধুচন্দ্রিমায় আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!ছেলে: বাবা, বাইরে কিছু লোক এসেছে সুইমিং পুলের জন্য চাঁদা চাইতে।বাবা: ওদের এক বালতি পানি দিয়ে বিদায় করে দে।শিক্ষক: বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন?ছটকু: কোনো টাকাই দেবেন না, স্যার।শিক্ষক: গাধা! এখনো এই অঙ্কই জানো না?ছটকু: আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার!ছেলে: বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেওয়া দরকার।বাবা: ওপরে তাকা। কী দেখা যায়, বল?ছেলে: সূর্য।বাবা: ব্যাটা, আর কত দূর দেখতে চাস?সংগ্রহ: মো. সাইফুল্লাহ