কিম ইল সুঙের জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইল সুং-এর ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। এর আগে কিম ইল সুং-এর স্মরণে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি বলেন, ‘জুচে ভাবধারার মূলনীতি হচ্ছে আত্মনির্ভরশীলতা।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়া চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জসিম উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক আবদুল হাই, অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, এম এ ছাত্তার, শ্রমিকনেতা সিদ্দিকুল ইসলাম, সৈয়দ নুরুল হুদা, সাংবাদিক বেলায়েত হোসেন, ওসমান গণি চৌধুরী, নাজমুল হক চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান, আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি।