কিশোর কবিতার ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, যঁারা শিশুসাহিত্য চর্চা করেন তঁারা শিশুমন উপলব্ধি করতে পারেন। শিশুমন ধারণ করে তঁারা যে কবিতা লেখেন সেই কবিতা সব বয়সী মানুষের মনে শৈশবের স্মৃতিকে প্রচণ্ড রকম নাড়া দেয়। আমরা কবিতার পঙ্ক্তিতে, ছন্দে-আনন্দে ফিরে যাই ফেলে আসা শৈশবে। গত ২৮ মে নন্দনকাননের ফুলকি মিলনায়তনে ‘বাংলাদেশের কিশোরকবিতা ২০১৬ : আলোর ঝলক’ শিরোনামের অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক আনোয়ারা আলম। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক লোকসাহিত্য গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন কবি রাশেদ রউফ। আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আখতার হুসেন, সুজন বড়ুয়া, রহীম শাহ, তুষার কর, ওমর কায়সার, মোস্তফা হোসেইন, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, জসীম মেহবুব, মানজুর মোহাম্মদ, রমজান মাহমুদ, মালেক মাহমুদ, মামুন সরওয়ার, হাসান রউফুন, মোস্তফা কামাল পাশা, শায়লা রহমান, ফারজানা রহমান শিমু প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ২০১৬ সালে প্রকাশিত ২২টি কিশোর কবিতার লেখককে সম্মাননা জানানো হয়। বইগুলোর মধ্যে আখতার হুসেনের আমাদের ইশকুল হোক খেলাঘর, মাহমুউল্লাহর রঙিন ঘুড়ি, সুজন বড়ুয়ার জ্যোৎস্না ও জোনাকি, রাশেদ রউফের তোমার জন্য সোনার বাংলা, বিমল গুহের টুপার সারাবেলা, তুষার করের আমরা চলব আমাদের মতো, অরুণ শীলের আয়রে সকাল আয়, আবুল কালাম বেলালের মাগো তোর শ্যামল মায়ায়, রমজান আলী মামুনের সবুজাভ কোন গ্রামে, আজিজ রাহমানের রাঙা আলো রঙ ছড়ালো, অমিত বড়ুয়ার ছুটির বাঁশি, মিজানুর রহমান শামীমের বালক খোঁজে পাখির পালক, সনজিত দের মাঠের পরে সবুজ শাড়ি, আখতারুল ইসলামের নীল আকাশের ডানা, জুবাইর জসীমের ঘুড়ি যাবে চাঁদের দেশে উল্লেখযোগ্য। এসব বইয়ের বেশির ভাগেরই প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী উত্তম সেন। তাঁকেও সম্মাননা জানানো হয়। এ ছাড়া অনুষ্ঠানে রাশেদ রউফ সম্পাদিত কিশোর কবিতা সংকলন আলোর ঝলক–এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অনুভূতি জানান চিত্রশিল্পী উত্তম সেন, আহসান মালেক, স ম শামসুল আলম, হাসনাত আমজাদ, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, রমজান আলী মামুন প্রমুখ।