ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী কিশোর। তাঁর মা দেবী দাশ। পেশায় গৃহিণী। এবার এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।১. অবসরে কী করেনকিশোর: অবসরে ঘুমাই।মা: গান শুনি। কখনো টেলিভিশনে সংগীতবিষয়ক অনুষ্ঠান ও নাটক দেখা হয়। ২. কী খেতে পছন্দ করেন?কিশোর: ডাল-ভাত ও আলুভর্তা। মা: দেশীয় খাবার ভালো লাগে। তার মধ্যে মাছ, ডাল-ভাত বেশি পছন্দের । ৩. পছন্দের সংগীতশিল্পী কে?কিশোর: কুমার বিশ্বজিৎ।মা: সুবীর নন্দী, আবদুল হাদি, সামিনা চৌধুরী, সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা।৪. চা না কফি, কোনটি খেতে ভালো লাগে?কিশোর: চা প্রচুর পরিমাণে খাওয়া হয়। এই অভ্যাস থেকেই ভালো লাগা তৈরি হয়েছে চায়ের প্রতি।মা: চা। ৫. কোন কাজটি করতে সবচেয়ে পছন্দ করেন?কিশোর: গিটার বাজাতে। মা: হুমায়ূন আহমেদের বই পড়তে।৬. খবরের কাগজের কোন অংশটি আগে পড়া হয়?কিশোর: প্রথম পাতার শিরোনামগুলো প্রথমে পড়া হয়। এরপর একে একে দেখে নিই বিনোদন ও খেলার পাতার খবরগুলো।মা: প্রথম পাতা প্রথমে পড়ি। তারপর বিনোদন পাতা।৭. পছন্দের পোশাক কী?কিশোর: জিনস, টি-শার্ট। মা: যেকোনো ধরনের শাড়ি আমার পছন্দের পোশাক। ৮. বিরক্ত লাগে...কিশোর: দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করতে। মা: খুব পরিশ্রম হবে এমন কাজ করতে বিরক্ত লাগে।৯. যে ধরনের গান ভালো লাগে...কিশোর: সব ধরনের গানই ভালো লাগে। মা: রবীন্দ্রসংগীত ও আধুনিক গান।সাক্ষাৎকার: রয়া মুনতাসীর