কিশোরীদের সামাজিক সমস্যার বয়ান
আন্তর্জাতিক নারী দিবসে মানবাধিকার ও আইন সহায়তা প্রতিষ্ঠান ফ্রেবের উদ্যোগে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ইয়াং ওম্যান সামিট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিমা আক্তার। সামিটের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক ইফতেখার আহমদ খান। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রেখে একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’ তিনি কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে কিশোরীদের সামাজিক সমস্যা বাল্যবিয়ে, ইভটিজিং, এসিড নিক্ষেপ, শারীরিক ও মানসিক নির্যাতন বিষয়ে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীরা। বক্তব্য দেন চিকিত্সক রকিবুল হক, ছৈয়দ লকিতুল্লাহ, লিলি বড়ুয়া ও আবুল হোছাইন। পরে শিক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি করেন।