প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ১৪ অক্টোবর সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা কিশোরীদের স্বাস্থ্যসেবায় আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন।
এতে বক্তব্য দেন কোস্ট ট্রাস্ট চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. ফারুক হোসেন, শাখা ব্যবস্থাপক মো. শাহেদ প্রমুখ। মানববন্ধনে অংশ নেন কোস্ট ট্রাস্ট চট্টগ্রাম অঞ্চলের কর্মী, সংগঠক ও উপকারভোগী সদস্যরা। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি।