কিশোরীর ঠোঁটের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর বয়সটা এমন যে পরিণত বয়সের মতো করে সাজলে মানায় না, আবার মুখজুড়ে একেবারে শিশু বয়সের মতো কোমলতাও নেই। আর তাই সাজতে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। সাজের বড় অংশজুড়েই থাকে ঠোঁটের প্রাধান্য। তবে বড়দের মতো করে ঠোঁট সাজালে তো আর ভালো দেখায় না। আবার ঠোঁট না সাজালে যে সাজটাকে সাদামাটা লাগে। হেয়ারোবিকস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, কিশোরীর ঠোঁট খুব কোমল থাকে। আর তাই ভ্যাসলিন হতে পারে সবচেয়ে ভালো বন্ধু। মাঝেমধ্যে ভ্যাসলিন দিয়ে ঠোঁটে আলতো করে ঘষা যায়। এতে ঠোঁট ভালো থাকে। এই বয়সে কখনোই গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা উচিত নয়। এতে চেহারায় কমনীয়তা থাকে না। তবে জমকালো অনুষ্ঠানে ঠোঁট সাজাতে চাইলে তার কিছু নিয়ম বলে দিয়েছেন এই রূপবিশেষজ্ঞ।রং নির্বাচনজমকালো অনুষ্ঠানে ঠোঁট সাজাতে চাইলে অবশ্যই কিশোরীর গায়ের রং ও পোশাক কেমন সেদিকে নজর দিতে হবে। গায়ের রং চাপা হলে হালকা শেডের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।  গায়ের রং হলদেটে হলে হালকা কমলা শেডের লিপস্টিক মানাবে।  গায়ের রং উজ্জ্বল হলে হালকা যেকোনো রং মানায়।তবে রাতের অনুষ্ঠান হলে কপার রং, কোরাল, বাদামি রঙের লিপস্টিক মানাবে। তবে খুব বেশি যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।এ ছাড়া বিভিন্ন রঙের উজ্জ্বল সব লিপগ্লস ব্যবহার করলে কিশোরীর পোশাকের সঙ্গে খুব মানায়।সাজানোর নিয়ম যে রঙের লিপস্টিক লাগানো হচ্ছে তার চেয়ে খুব বেশি নয়, মাত্র এক শেড গাঢ় রঙের লিপলাইনার ব্যবহার করতে হবে। ঠোঁটের মাঝ থেকে চারপাশের অংশে লাইনার ব্যবহার করতে হবে। এরপর লাইনারে আঁকা ঠোঁটের মাঝেই লাগাতে হবে হালকা রঙের লিপস্টিক। চাইলে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করে তার ওপরই লিপগ্লস ব্যবহার করতে পারেন।ঠোঁট ভালো রাখতে প্রচুর পরিমাণে ভিটামিন সি-যুক্ত ফল খাওয়া উচিত। লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই মেয়াদ আছে কি না দেখে নিতে হবে। ব্যাগে সব সময় রাখা যেতে পারে লিপবাম, চ্যাপস্টিক অথবা ভ্যাসলিন। এতে কিছু সময় বাদেই ব্যবহার করা যায়। লিপবাম, চ্যাপস্টিক অথবা লিপস্টিকে যেন এসপিএফ ১৫, ভিটামিন ই, অ্যালোভেরা ও গ্লিসারিন থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।