কিশোরের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ইমতিয়াজ নূর ওরফে সাগর (১৬)। ১২ মে বৃহস্পতিবার ইমতিয়াজ তার বাবা মো. নূর ইসলামের চার হাজার টাকার একটি চেক নিয়ে অগ্রণী ব্যাংক, ফিরিঙ্গিবাজার শাখায় যান। ওই সময় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ভুল করে সাগরকে চার হাজার টাকার পরিবর্তে ৪০ হাজার টাকা দেন।সাগর টাকা গুনে দেখার পর বাকি টাকা ব্যাংক কর্মকর্তাকে ফিরিয়ে দেন।এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ফিরিঙ্গিবাজার শাখার ব্যবস্থাপক শিখা রানী শীল বলেন, ‘বৃহস্পতিবার কাজের চাপ বেশি থাকায় ক্যাশিয়ার উজ্জ্বল হোসেন ভুল করে বেশি টাকা দিয়ে ফেলেছিলেন। তবে সাগরের মতো এমন সর্যা তরুণের কারণে আমরা একটা বড় ধরনের ঝামেলা থেকে বেঁচে গেছি।’সাগরের বাবা নূর ইসলাম বলেন, ‘সাগর যাতে এভাবে ভবিষ্যতেও সততার পরিচয় দিয়ে দেশবাসীর সেবা করতে পারে, সে জন্য আমি সবার দোয়া চাই।’