কিষান কাব্যের সন্ধ্যা
চাষিরা বাংলার প্রাণ। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে সমৃদ্ধ করেন খাদ্যভান্ডার। কিন্তু অন্যের খাদ্য জোগান দিলেও নিজের পাতে সব সময় জুটে না দুবেলা ভাত। কষ্টের ফসল তুলে দিতে হয় মহাজনের হাতে। গ্রামবাংলার চাষিদের এমন শোষণ-বঞ্চনার কাহিনি নিয়ে তৈরি শ্রুতি নাটক কিষান কাব্য। সোহেল আনোয়ারের গ্রন্থনা ও নির্দেশনায়্রএ শ্রুতি নাটক পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা।
নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী আবৃত্তি আয়োজনের দ্বিতীয় দিনে ছিল এ শ্রুতি নাটকের অষ্টম মঞ্চায়ন।
আয়োজনের প্রথম দিন ছিল শিশু আবৃত্তিশিল্পীদের একক ও দলীয় পরিবেশনা। এতে একক আবৃত্তি পরিবেশন করে শিশু আবৃত্তিশিল্পী সৈয়দা মায়শা জহির, যারিন সাদাফ, ঐশী চৌধুরী, হুমায়রা তাবাসসুম, তানভীন মাহি, সাঈদ রিয়াজ,্রতাজরিয়ান জামান, সৌম্য রায়, দীপ্তি দত্ত, সৌম্য চৌধুরী, অনিন্দা দাশ ও নাজিফা তাজনূর। এ ছাড়াও পরিবেশিত ্রহয় বোধনের শিশু বিভাগের পরিবেশনায় শ্রুতি নাটক গুরু-শিষ্য। এই শ্রুতি নাটকের রচনায় ছিলেন লুৎফর রহমান এবং নির্দেশনা দিয়েছেন সোহেল আনোয়ার।
দ্বিতীয় দিনে ছিল বড়দের একক আবৃত্তি পরিবেশনা ও শ্রুতি নাটক। এতে একক আবৃত্তি পরিবেশন করেন শুভ্রা বিশ্বাস, পার্থ সারথি রায়, অর্ণব বড়ুয়া, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলমগীর, সবুজ দে, ফারহানা সাদেক, এহতেশামুল হক, অসিত অমি, প্রিয়াংকা বিশ্বাস চৌধুরী, কনা দাশ, রিয়াজুল কবির, ইসমত আরা, মইন উদ্দিন, অনুপম শীল, শারমিন মৃত্তিকা, শুভ রক্তিম, বিজয় শেখর বড়ুয়া প্রমুখ। একক আবৃত্তির শেষে ছিল শ্রুতি নাটকের পরিবেশনা।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ আয়োজনের দর্শনীর অর্থ আবৃত্তিশিল্পী ইন্দিরা চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিলে দেওয়া হবে।