কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ লেখিকা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীলেখিকা সংঘের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। এবার এলিজাবেথ আরিফা মুবাশ্বিরা ও মোরশেদা নাসিরকে সংবর্ধনা দেওয়া হবে। চট্টগ্রাম বন্ধুসভার প্রস্তুতি সভা আজচট্টগ্রাম বন্ধুসভার প্রস্তুতি সভা আজ বিকেল পাঁচটায় চেরাগিপাহাড়ের কদম মোবারক এমওয়াই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক দলের বৈঠকও অনুষ্ঠিত হবে। বৈঠকে বন্ধুসভার নতুন ও পুরোনো বন্ধু এবং সাংস্কৃতিক দলের সদস্য হতে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।জয়নুল আবেদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা কালক্ল্যাসিক্যাল ফটোগ্যালারির আয়োজনে কাল ১৯ মার্চ সকাল নয়টায় নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। কাল বর্ণরেখা খেলাঘরের রজতজয়ন্তীপটিয়া পৌর এলাকার বর্ণরেখা খেলাঘর আসরের রজতজয়ন্তী উৎসব কাল ১৯ মার্চ বিকেল তিনটায় পটিয়া ক্লাব মঞ্চে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম। শনিবার ফয়’স লেকে বাঙলা সম্মিলনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান বাঙলা সম্মিলন আগামী ২০ মার্চ, শনিবার সকাল ১০টায় নগরের ফয়’স লেকে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। অতিথি থাকবেন অধ্যাপক মনিরুজ্জামান ও হায়াত্ মামুদ। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আলোচনা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, স্মরণিকা প্রকাশ ও বিতরণ, উত্তরীয় দান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে পরামর্শক ও কার্যকরী পর্ষদের যৌথ প্রস্তুতি সভা সম্প্রতি সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লায়লা জামানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সমিতির সভাপতি অভীক ওসমান, সৌরেন বিশ্বাস, মাহবুবুল হক, বিশ্বজিত্ চৌধুরী, জিন্নাহ চৌধুরী, খালিদ আহসান, রুহিয়া হাবীব, জাহান আকতার হোসেন, এলিজাবেথ আরিফা মুবাশ্বিরা ও শিহাব উদ্দিন মাহমুদ। বিনোদিনী নাট্যদলের নাটক শনিবারবিনোদিনী নাট্যদল ২০ মার্চ, শনিবার সন্ধ্যে সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চায়ন করবে প্রদীপ দেওয়ানজীর নির্দেশনায় সৈয়দ শামসুল হকের কাব্যনাটকপায়ের আওয়াজ পাওয়া যায়।শিশু চলচ্চিত্র উৎসব ২৬ মার্চপাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৬ মার্চ। আয়োজন করছে চিলড্রেন ফিল্ম সোসাইটি চট্টগ্রাম, চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র এবং চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ (ঢাকা)। ২৬-২৮ মার্চ উৎসবের ছবিগুলো দেখানো হবে মুসলিম ইনস্টিটিউট, স্টুডিও থিয়েটার ও ফুলকি মিলনায়তনে এবং ২৯ ও ৩০ মার্চ পাথরঘাটা বিদ্যালয় প্রাঙ্গণ ও ভাটিয়ারির প্লে পার্কে। আন্তর্জাতিক প্যানোরামা, ফ্ল্যাশব্যাক, অ্যানিমেশন, বাংলাদেশ প্যানোরামা ও ফিল্ম মেড বাই চিলড্রেন বিভাগে এসব ছবি দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।  আলোকিত ডেস্ক