কী কখন কোথায়
ক্বণনের আবৃত্তি প্রতিযোগিতা ৯ এপ্রিলক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের উদ্যোগে আগামী ৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে ‘কবিতা চট্টগ্রাম’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে পঞ্চম থেকে যেকোনো শ্রেণীর শিক্ষার্থী-পেশাজীবী অংশ নিতে পারবে। আগ্রহীদের বাতিঘর (চেরাগিপাহাড়), কথাকলি (রহমতগঞ্জের মোড়), কারেন্ট বুক সেন্টার, সফির দোকান (শিল্পকলা একাডেমী), পাঠশালা (কেয়ারি মার্কেট) থেকে আবেদনপত্র নিতে হবে। চারুশিল্পী সম্মিলনের চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজচট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে আজ। চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারিতে বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আশরাফ একাডেমির সালানা জলসা শেষ হচ্ছে আজপটিয়ার শাহ আশরাফ একাডেমির দুই দিনব্যাপী সালানা জলসা ও শাহসুফি মাওলানা আশরাফ আলী আল কাদেরির (র.) বার্ষিক ফাতেহা শরিফ আজ শেষ হচ্ছে। আজ রয়েছে আলোচনা, মিলাদ ও তবাররক বিতরণ অনুষ্ঠান। সিটি করপোরেশনের পুরস্কার বিতরণ কালমহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল বিকেল চারটায় নগরের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। চিকদাইরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কালরাউজানের চিকদাইর সর্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও সাধারণ সভা দুর্গাবাড়ি প্রাঙ্গণে কাল বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ চন্দনাইশে বৃত্তিদান অনুষ্ঠানচন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের বৃত্তিদান অনুষ্ঠান ২৭ মার্চ পূর্ব সাতবাড়ীয়া ব্যাপারিপাড়া রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আলোকিত ডেস্ক